Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান

BN DESK
09 May 2026, 06:55 AM পড়তে ১ মিনিট
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।
 
প্রথম দিনটা ছিল বাংলাদেশের। কারণ অধিনায়ক নাজমুল হোসেনের ১০১ ও মুমিনুল হকের ৯১ রানের ইনিংস বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছে টাইগারদের। মুশফিক ৪৮ আর লিটন দাস ৮ রানে অপরাজিত আছেন।
 
শুক্রবার (৮ মে) সকালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।
 
পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও নোমান আলী।
 
দিনের শুরুতে দ্রুত দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। দলীয় ১৮ রানে মাহমুদুল হাসান জয় (৮) এবং ৩১ রানে সাদমান ইসলাম (১৩) সাজঘরে ফিরলে জুটি বাধেন শান্ত ও মুমিনুল। এই দুই বাঁহাতি ব্যাটার ১৭০ রানের এক দুর্দান্ত জুটি গড়ে বড়ো স্কোরের ভিত গড়ে দেন।
 
নাজমুল হোসেন শান্ত আক্রমণাত্মক ব্যাটিং করে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। ১৩০ বলে ১০১ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১২টি চার ও ২টি ছক্কার বিনিময়ে। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হওয়ার আগে দলকে ২০০ পার করে দিয়ে যান অধিনায়ক।
 
মুমিনুলও ছিলেন সেঞ্চুরির পথে। ধীরস্থিরভাবে ব্যাটিং করে তিনি দলকে বড় সংগ্রহের পথে টেনে নিয়ে যান। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়ে তাকে থামতে হয় আক্ষেপ নিয়ে। ২০০ বলে ৯১ রান করে নোমান আলীর বলে এলবিডব্লিউর শিকার হন তিনি। ক্যারিয়ারে এই প্রথমবার নব্বইয়ের ঘরে গিয়ে আউট হলেন বাংলাদেশের সর্বাধিক ১৩ সেঞ্চুরির মালিক। তার ইনিংসে ছিল ১০টি চারের মার।
পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার