Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

BN DESK
19 February 2026, 02:21 PM পড়তে ১ মিনিট

দ্বিতীয় দিনের মতো অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন তিনি। এরপর তিন বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা সাড়ে ১১টায় তিনি যোগ দেন ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায়।

এদিকে দুপুরে তারেক রহমান আবারও বসবেন আন্তঃমন্ত্রণালয় সভায়। সেখানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনার কথা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

B
BN DESK | 19 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার