Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান

BN DESK
29 March 2026, 07:00 AM পড়তে ১ মিনিট

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়াপল্টনে যান তিনি। এ সময় দলের উপদেষ্টা, সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমানের আগমন ঘিরে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। ইতোমধ্যে নেতাকর্মীদের ভিড়ে কার্যালয়ের সামনের মূল সড়কের উভয় পাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠান শেষে নিজেই শনিবার নয়াপল্টন কার্যালয়ে আসার কথা জানিয়েছিলেন তিনি।

স্বাধীনতা দিবসের আলোচনা সভা শেষে তারেক রহমান যখন মঞ্চ ছেড়ে নামছিলেন, তখন নেতাকর্মীরা পুরো মিলনায়তন স্লোগানে স্লোগানে সরগরম করে তোলেন। ওই সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলেন, ‘আগামীকাল নয়াপল্টন অফিসে যাব আমি। আমি তোমাদের দেখতে চাই।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার