Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে ইউকেএম

BN DESK
03 September 2026, 12:56 AM পড়তে ১ মিনিট
প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে ইউকেএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। বুধবার (১৩ আগস্ট) এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ড. ইউনূস সম্মানসূচক ডিগ্রি গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন।

তিনি আরও জানান, সফরের তৃতীয় দিনে (১৩ আগস্ট) অধ্যাপক ইউনূস ইউকেএমের চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
 
ড. মুহাম্মদ ইউনূস আজ (সোমবার) দুপুরে তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছেন।

সূত্র: বাসস

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে ইউকেএম

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার