Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

BN DESK
09 October 2025, 05:46 PM পড়তে ১ মিনিট
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২৪ আগস্ট) বিকালে এ সাক্ষাতে দুই দেশের মধ্যে পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা হয়।

 

রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে যুব সংযোগ, সামগ্রিক সংযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়গুলো উঠে আসে। এছাড়া, অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী ও আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

 

ইসহাক দার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা ড. ইউনূসের কাছে পৌঁছে দেন এবং ঢাকা সফরের বিভিন্ন দিক ও ফলাফল সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি উষ্ণ আতিথেয়তা ও চমৎকার সফর ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এই দুই দিনের সফরকে দুই দেশের সম্পর্কে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করে। এটি ১৩ বছরের মধ্যে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

B
BN DESK | 24 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার