Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের খবরে যা বললেন আইন উপদেষ্টা

BN DESK
09 October 2025, 09:55 PM পড়তে ১ মিনিট
প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের খবরে যা বললেন আইন উপদেষ্টা

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেখা করেছেন এমন তথ্য জানা নেই- এ কথা জানিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এটি নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই।

সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

সেনাপ্রধান প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন, দেশে কী হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই, আমি দু-একটি পত্রিকায় দেখেছি। ‌অনলাইনে এটি নিয়ে নানা গুজব-গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এটি হচ্ছে আমার বক্তব্য।

এটা কি তাহলে গুজব- এ বিষয় তিনি বলেন, এখন পর্যন্ত তো অবশ্যই গুজব। আমি তো এখন পর্যন্ত কিছু জানি না।

তিনি বলেন, সেনাপ্রধান আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে মাঝে মাঝে দেখা করেন। রাষ্ট্রপতির সঙ্গেও আগে দেখা করেছেন। আমি মনে করি না এতে বিচলিত হওয়ার মতো কিছু আছে।

জরুরি অবস্থা কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো কি তাহলে কিছু হচ্ছে না- এমন প্রশ্নে আসিফ নজরুল বলেন, আমি এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের খবরে যা বললেন আইন উপদেষ্টা

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার