Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রফেশনাল ইউনিভার্সিটি বগুড়ার দাবিদার দুইজনের বিরুদ্ধে প্রতারণার মামলা

BN DESK
10 October 2025, 09:37 PM পড়তে ১ মিনিট
প্রফেশনাল ইউনিভার্সিটি বগুড়ার দাবিদার দুইজনের বিরুদ্ধে প্রতারণার মামলা

কোর্ট রিপোর্টার : ১০ আগস্ট রোববার বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিকালে কমিশনের নির্দেশে পুলিশে সোপর্দ করা প্রফেশনাল ইউনিভার্সিটি বগুড়ার পরিচালকসহ দুই আসামির বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই মামলার আসামিরা হলেন-শহরের কাটনারপাড়ার গোলাম রব্বানীর ছেলে ওই বিশ্ববিদ্যালয়ের পরিচালক দাবিদার সোহেল মন্ডল এবং তার সহযোগী শহিদুল ইসলামের ছেলে আল মাহমুদ। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তনয় কুমার মন্ডল আসামিদেরকে আজ সোমবার (১১ আগস্ট) আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ওই আসামিদেরকে জেলহাজতে প্রেরণের আদেশসহ আগামীকাল ১৩ আগস্ট রিমান্ড শুনানির জন্য দিন নির্ধারণ করেন। দুদক’র গণশুনানিতে অভিযোগকারী শহরের কৈপাড়া এলাকার প্রদীপ চন্দ্রের ছেলে প্রশান্ত কুমার বাদি হয়ে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, বাদিসহ নিতাই চন্দ্র, মমতা খাতুন, আয়েশা আক্তার ও রোকেয়া আসামিদের কাটনারপাড়ায় প্রফেশনাল ইউনিভার্সিটি বগুড়ায় ভর্তি হন এবং ওই প্রতিষ্ঠান থেকে প্রদত্ত সার্টিফিকেট কোথাও মূল্যায়ন করা হয় না।

বাদি প্রশান্ত দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে এই অভিযোগ করেন। গতকাল রোববার ১০ আগস্ট অভিযোগ শুনানিকালে আসামিরা তাদের প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কমিশনের নির্দেশে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

প্রফেশনাল ইউনিভার্সিটি বগুড়ার দাবিদার দুইজনের বিরুদ্ধে প্রতারণার মামলা

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার