Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রবাসির মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

BN DESK
10 October 2025, 08:02 PM পড়তে ১ মিনিট
প্রবাসির মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক:  ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে জর্ডান প্রবাসির মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ পাঁচ ডাকাতকে সাভার এবং মিরপুর থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে লুট হওয়া চারটি মোবাইল, নগদ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) দুপুরে পুলিশ মো. মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, সোমবার সাভার এবং মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বরিশালের ইউসুব জমাদ্দারের ছেলে মো. আব্দুল হাকিম, মো. আমির হোসেনের ছেলে সোহাগ, মো. আসাদ আলীর ছেলে রোমান, সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার এবং ইয়ার হোসেন বেপারীর ছেলে মো. আরিফ হোসেন।

এর আগে গত ৩১ মে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় জর্ডান প্রবাসি এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। এসময় মহাসড়কে থাকা টহল পুলিশ বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে তাদের ব্যবহৃত মাইক্রোবাস রেখে পালিয়ে যায়। 

এসময় ডাকাতদের ছোড়া গুলিতে পুলিশের এক সদস্য গুলিবৃদ্ধ হন। এ ঘটনার পর ওই নারীর বড় বোন বাদি হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

প্রবাসির মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার