Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রবাসী শ্বশুরকে নিয়ে  ফেরার পথে ঝরল জামাই- শ্বশুরের প্রাণ

BN DESK
20 February 2024, 06:46 PM পড়তে ১ মিনিট
প্রবাসী শ্বশুরকে নিয়ে  ফেরার পথে ঝরল জামাই- শ্বশুরের প্রাণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সৌদি প্রবাসী সিদ্দিকুর রহমান তিন বছরেরও বেশি সময় পর ফিরলেন দেশে। এ নিয়ে আনন্দের কমতি ছিল না গোটা পরিবারে। নানার বাড়িতে আসার প্রতীক্ষায় দিন ছিল নাতি-নাতনিরাও। তবে সবার উচ্ছ্বাস বিষাদে রূপ নিয়েছে। প্রবাসী সিদ্দিকুর রহমানকে বহনকারী প্রাইভেট কারটি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে নিহত হয়েছেন সিদ্দিকুর রহমান ও তার জামাই মোহাম্মদ উল্লাহ।

মঙ্গলবার  সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলা বাগাপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহ (৩৫) ও তার শ্বশুর সিদ্দিকুর রহমান (৫৭)। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক রেজাউল করিম বলেন, দ্রুতগতির প্রাইভেট কারটিকে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। এতে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গাড়িতে থাকা দুই যাত্রীর মধ্যে মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় তার শ্বশুর ও গাড়ির চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান সিদ্দিকুর রহমান।

নিহত মোহাম্মদ উল্লাহর চাচা বীর মুক্তিযোদ্ধা আবদুর মজি বলেন, সিদ্দিকুর রহমান তিন বছরেরও বেশি সময় পরে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। আমার ভাতিজাও মালয়েশিয়া প্রবাসী। সে কিছুদিন আগে দেশে এসেছে। শ্বশুরকে আনতে মোহাম্মদ উল্লাহ আমার গাড়ি নিয়ে ড্রাইভারসহ বিমানবন্দরে যায়। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ উল্লাহ প্রায় নয় বছর আগে সিদ্দিকুর রহমানের কন্যা হীরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের রাইসা নামে সাত বছর বয়সী একটি কন্যা সন্তান ও ইউসুফ নামের চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

প্রবাসী শ্বশুরকে নিয়ে  ফেরার পথে ঝরল জামাই- শ্বশুরের প্রাণ

B
BN DESK | 20 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার