Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে স্ত্রীর গলায় ফাঁস 

BN DESK
03 March 2024, 09:25 PM পড়তে ১ মিনিট
প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে স্ত্রীর গলায় ফাঁস 

মফস্বল ডেস্ক : কুমিল্লার চান্দিনায় স্বামীকে ভিডিওকলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূ। শনিবার (২ মার্চ) সকালে উপজেলার মহিচাইল ইউনিয়নের তেতুইয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া আক্তার ওই গ্রামের প্রবাসী বাবুল মিয়ার মেয়ে। তার স্বামীর বাড়ি বরুড়া উপজেলার মোহাম্মদপুর (লোনা) গ্রামে। তার স্বামী মিজানুর রহমান মালয়েশিয়া প্রবাসী।

নিহতের মা রহিমা বেগম বলেন, পাঁচ মাস আগে মিজানুরের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল তার। সুমাইয়াকে সন্দেহ করে প্রায়ই মোবাইলে খারাপ আচরণ করত মিজান। শনিবার স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস নেয় সুমাইয়া। 

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে স্ত্রীর গলায় ফাঁস 

B
BN DESK | 03 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার