Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রশংসা পাচ্ছে সুবাহর ‘কালকে টুনির বিয়া’

BN DESK
04 September 2026, 03:15 AM পড়তে ১ মিনিট
প্রশংসা পাচ্ছে সুবাহর ‘কালকে টুনির বিয়া’

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবে বেশ সুনাম রয়েছে তার। এবার সংগীতশিল্পী প্রমিত কুমারের গাওয়া ‘কালকে টুনির বিয়া’ শিরোনামে একটা গানের মডেল হয়েছেন সুবাহ। গানটি মুক্তি পর বেশ প্রশংসা পাচ্ছে সুবাহ। 

 

গানের কথা লেখার পাশাপাশি এটি সুরও করেছেন প্রমিত। ২০০৯ সালে প্রকাশ হওয়া ‘ও টুনির মা তোমার টুনি কথা শোনে না’ গানটি দিয়ে পরিচিতি পান এ শিল্পী। সেসময় গানটি  সিডি ক্যাসেট আকারে এবং ২০১৬ সালে সিএমভি মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পায় । বাংলাদেশ ও কলকাতায় জনপ্রিয় সুপারহিট অ্যালবামে পরিণত হয়েছিল। এরপর আরও অনেক গান তিনি গেয়েছেন। 

সে ধারাবাহিকতায় এবার নতুন গান প্রকাশ করলেন। এটি প্রকাশের পর থেকেই লুফে নেন শ্রোতা-দর্শক। গানের প্রশংসার পাশাপাশি মডেল হিসাবে নজর কাড়েন সুবাহ। তার উপস্থিতি গানটিকে আরও আকর্ষণীয় করে তুলে।

শাহ হুমায়রা সুবাহ বলেন, ‘আমি তো গানের মডেল হয় না। কিন্ত এই গানটা যখন আমাকে অফার করলো তখন শোনে  ভালো লেগেছে। মিউজিক ভিডিওটা সিনেমিক তাই রাজি হয়ে গিয়েছি। মুক্তির পর সবাই খুব প্রশংসা করছে, খুব ভালো লাগছে।’   

উল্লেখ্য, রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সুবাহর। প্রথম সিনেমা দিয়ে দর্শকের নজর কেড়েছেন এই চিত্রনায়িকা। মুক্তির অপেক্ষায় আছে তার আরও পাঁচটি সিনেমা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

প্রশংসা পাচ্ছে সুবাহর ‘কালকে টুনির বিয়া’

B
BN DESK | 06 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার