Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রাথমিকে অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী

BN DESK
06 April 2026, 09:37 PM পড়তে ১ মিনিট

দেশে হাম এবং জ্বালানি সংকট প্রেক্ষাপটে স্কুল বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে সর্বশেষ আলোচনা থেকে প্রতিমন্ত্রী জানান, অনলাইন ক্লাসের দিকে যাবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে প্রাথমিক শিক্ষার উন্নয়নসহ বিদ্যালয়গুলোর অবকাঠামো গত উন্নয়নের ব্যাপারে রাজধানীর মিরপুরে বিভিন্ন স্কুল পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এমনটা জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের পাঁচ বছরের টার্গেট হলো-৫ থেকে ১০ বছর বয়সী ৯৬ শতাংশ বাচ্চাকে যেন স্কুলের দিকে নিয়ে আসতে সক্ষম হই। তাদের এই যে ৫-১০ বছর বয়সীদের এই শিক্ষা শেষে বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা, কমিউনিকেশন, গণিত শিক্ষায় যেন তারা পারদর্শী হয়। এখন আমরা সেই ব্যবস্থাই করছি।

তিনি বলেন, এই যায়গা থেকে স্কুল-ক্যাম্পাসগুলো যদি শিক্ষার্থীবান্ধব না হয় তাহলে, ডিজাইনগুলো যদি তেমন না হয়; আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করছি। তার দাবি, প্রধানমন্ত্রী এরই মধ্যে প্রমিজ করেছেন পুরো জাতির কাছে যে- প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে আমরা বিনামূল্যে স্কুল ড্রেস দেব। সো, অনেক কিছুই আমরা দিচ্ছি। এর সঙ্গে আরও অনেক ধরনের ব্যবস্থা করবো। সেই যায়গা থেকে এই ক্যাম্পাসগুলো অনেক গুরুত্বপূর্ণ।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হামের প্রবণতা ইনফেন্ডদের মধ্যে সবচেয়ে বেশি। স্কুলগামীদের মধ্যে এটি সবচেয়ে বেশি। আর এ জন্য আমাদের যা করা দরকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডিটেলস জেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছি। তাই সব ধরনের ব্যবস্থাই এখানে নেওয়া হচ্ছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

প্রাথমিকে অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী

B
BN DESK | 06 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার