Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রায় ১৩ হাজার শূন্যপদে এনটিআরসিএর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

BN DESK
27 March 2026, 01:03 AM পড়তে ১ মিনিট

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

গতকাল বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএ এর ওয়েবসাইটে সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন অধিদপ্তরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানদের শূন্য পদের সর্বমোট শূন্য পদের সংখ্যা ১২ হাজার ৯৫১।

এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ৯ হাজার ৭০৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ১১২টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে ৩ হাজার ১৩১টি।

এদিকে পুরোনো বিজ্ঞপ্তি অনুযায়ী দাখিল করা আবেদন বাতিল করা হয়েছে। আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি অনলাইন ব্যাংকিংয়ের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে এনটিআরসিএ। আগ্রহী প্রার্থীদের নতুন করে আবেদন করতে হবে। তবে অনলাইন ব্যাংকিং চার্জ আর টেলিটকের ফি বাবদ প্রদান করা টাকা ফেরত পাবেন না প্রার্থীরা।

প্রার্থীদের http://ngi.teletalk.com.bd/ntrca/app/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ৩৫০ টাকা। অনলাইনে আগামী ২৮ মার্চ থেকে আবেদন শুরু হয়ে চলবে ৫ এপ্রিল পর্যন্ত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চাকরি বিজ্ঞপ্তি

প্রায় ১৩ হাজার শূন্যপদে এনটিআরসিএর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

B
BN DESK | 27 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার