Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রায় ৭ ঘন্টা বন্ধ থাকার পর দুই নৌরুটে ফেরি চলচল শুরু

BN DESK
09 September 2026, 06:34 AM পড়তে ১ মিনিট
প্রায় ৭ ঘন্টা বন্ধ থাকার পর দুই নৌরুটে ফেরি চলচল শুরু

নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়ানোর জন্য বন্ধ ছিল পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। কুয়াশার চাদর উঠে গেলে সাড়ে ৬ ঘণ্টা পর শুরু হয়েছে ফেরি চলাচল। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে ফেরি চলাচলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য রাত ১২টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, দুর্ঘটনা এড়াতে রাত ১২টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় সকাল ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

প্রায় ৭ ঘন্টা বন্ধ থাকার পর দুই নৌরুটে ফেরি চলচল শুরু

B
BN DESK | 23 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার