Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রিমিয়ার লিগে খেলার আরও কাছে হামজার শেফিল্ড

BN DESK
02 September 2026, 08:29 AM পড়তে ১ মিনিট
প্রিমিয়ার লিগে খেলার আরও কাছে হামজার শেফিল্ড

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে চলে এসেছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগ ওঠার লড়াই চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। 

প্লে-অফের সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্রথমার্ধেই দলকে এগিয়ে দেন কাইফার মুর। বিরতির পর জাল কাঁপান চ্যাম্পিয়নশিপের প্লেয়ার অব দ্য ইয়ার গুস্তাভো হ্যামার ও ক্যালাম ও’হারে। দুই লেগ মিলিয়ে হামজাদের স্কোর ছিল ৬-০। ২৪ মে তে প্লে-অফ ফাইনালে দ্য ব্লেডসের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড কিংবা কভেন্ট্রি। 

জয়ের পর উচ্ছ্বসিত হামজাদের কোচ ক্রিস ওয়াইল্ডার বলেছেন, ‘এই ধরনের রাত অবশ্যই উপভোগ করা উচিত। পুরো মৌসুমটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। ঘরের মাঠে এমন রাত ছেলেদের অনেক উজ্জীবিত এবং স্বীকৃতি দিচ্ছে- যেটার তারা যোগ্য।’ শেফিল্ড চ্যাম্পিয়নশিপ কিংবা লিগ ওয়ানের প্লে-অফ দিয়ে আগের ৯ বারের চেষ্টাতেও প্রমোশনের দেখা পায়নি। ইংলিশ কোনও ক্লাবের যা সবচেয়ে বাজে রেকর্ডের নজির।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

প্রিমিয়ার লিগে খেলার আরও কাছে হামজার শেফিল্ড

B
BN DESK | 13 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার