Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রেমিককে প্রকাশ্যে আনলেন সামান্থা!

BN DESK
04 September 2026, 12:12 AM পড়তে ১ মিনিট
প্রেমিককে প্রকাশ্যে আনলেন সামান্থা!

বিনোদন ডেস্ক : নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর পেরিয়েছে প্রায় চার বছর। প্রাক্তন স্বামী এখন নতুন বউ শোবিতা ধুলিপালার সঙ্গে। মাঝেমধ্যেই তাদের সংসারের সুখের ঝলক উজাড় করে দেন সোশাল মিডিয়ায়। এমন আবহেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, সামান্থা রুথ প্রভুও নাকি অতীত ভুলে নতুন ইনিংস শুরু করেছেন। এক পরিচালকের প্রেমে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী। 

অভিনেত্রীর সোশাল মিডিয়া পোস্টই বারবার সেই জল্পনা উসকে দিয়েছে। আর যে দক্ষিণী পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন, এবার তার কাঁধে মাথা রেখেই যেন সেই জল্পনাতে নতুন করে ঘি ছিটালেন সামান্থা। বুধবার সামান্থা তার নতুন সিনেমা ‘শুভম’-এর সাফল্যে উচ্ছ্বসিত হয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যে সিনেমা আবার তারই প্রযোজিত। আর সেই ফটো অ্যালবামের মাঝেই দেখা গেল পরিচালকের সঙ্গে সামান্থাকে। কে তিনি? বিখ্যাত পরিচালক রাজ নিদিমারু। দেখা গেল পরিচালকের কাঁধে মাথা রেখে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। রাজের সঙ্গে নাকি সামান্থা গত একবছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। গতমাসে একসঙ্গে তিরুমালা মন্দিরে পুজাও দিতে গিয়েছিলেন তারা। তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও বেড়েছে। 

এদিকে সামান্থার সঙ্গে রাজ নিদিমারুর ছবি দেখে খুশি অনুরাগীরাও। তাদের মন্তব্য, ‘এবার সামান্থার উচিত নাগাকে ভুলে নতুন করে সংসার শুরু করা।’ সম্প্রতি সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ব্যক্তিগত ছবি পোস্ট করেছিলেন সামান্থা। সেখানেই দেখা গিয়েছিল পরিচালক রাজ নিদিমরুকে। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু।’

আর এই পোস্ট ঘিরেই আপাতত শোরগোল অনুরাগীদের মধ্যে। এই ছবির মাধ্যমেই সামান্থা প্রেমের গুঞ্জনে সীলমোহর দিলেন বলেই মনে করছেন অনেকে। তবে শোনা যাচ্ছে, সামান্থা নাকি জানিয়েছেন, এই নতুন শুরুর অর্থ প্রযোজক হিসেবে কাজ করা। আপাতত তিনি প্রেমে নেই বলে দাবি অভিনেত্রীর।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

প্রেমিককে প্রকাশ্যে আনলেন সামান্থা!

B
BN DESK | 15 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার