Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কিশোরের আত্মহত্যা

BN DESK
02 September 2026, 12:25 PM পড়তে ১ মিনিট
প্রেমিকাকে ভিডিও কলে রেখে কিশোরের আত্মহত্যা

মফস্বল ডেস্ক : টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে রাসেলের নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্ক ছিল রাসেল ও মারিয়ার মধ্যে। মারিয়ার বিয়ে হয়ে গেছে এক কলেজ শিক্ষকের সঙ্গে এবং একটি ছেলেও আছে তাদের। এদিন হঠাৎ বেলা ১১টার সময় খবর পাই রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইল ফোন হাতে নিয়ে দেখতে পাই মারিয়ার সঙ্গে কথোপকথন। রাসেল ও মারিয়ার মধ্যে ঝগড়া চলছিল মনে হয়। রাসেল আত্মহত্যা করার সময় মারিয়ার সঙ্গে কথাও বলেছে। আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। অপরদিকে প্রেমিকা মারিয়াকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কিশোরের আত্মহত্যা

B
BN DESK | 03 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার