Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, বন্ধুসহ কিশোরী আটক

BN DESK
04 September 2026, 06:45 PM পড়তে ১ মিনিট

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত সিয়ামের বন্ধু আরিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। 

আজ সোমবার (২৯ জুন) ভোরে জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময় কিশোরীটি সিয়ামের বাড়িতে অবস্থান করছিল। ভোরে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সে ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে একাধিক আঘাত করে। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কিশোরীটি সিয়ামের বাড়িতে আসে। ভোরে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে সিয়ামকে আঘাত করা হয়। ঘটনার সময় সিয়ামের বন্ধু আরিয়ানও সেখানে উপস্থিত ছিলেন। এ সময় সিয়ামের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে যান। পরে অভিযুক্ত কিশোরী ও উপস্থিত আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন তারা।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, অভিযুক্ত কিশোরীকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত আরিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি আরও জানান, প্রায় তিন বছর ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি, ব্যক্তিগত সম্পর্ক, গর্ভধারণ এবং তা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, বন্ধুসহ কিশোরী আটক

B
BN DESK | 29 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার