Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যা প্রেমিকার

BN DESK
16 March 2024, 12:04 PM পড়তে ১ মিনিট
প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যা প্রেমিকার

মফস্বল ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিক আরিফ মিয়ার (৪৫) বাড়িতে গিয়ে প্রেমিকা সালমা আক্তার (৪০) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে প্রেমিক আরিফ পলাতক রয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার রাখালিয়াচালা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। সালমা আক্তার উপজেলার রাখালিয়াচালা গ্রামের তারা মিয়ার মেয়ে এবং আরিফ মিয়া একই গ্রামের সামসুল মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির জানান, প্রায় দুই বছর আগে থেকে আরিফ ও সালমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস পর নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পর থেকেই ঘরে ওঠানোর কথা বললেও আরিফ সময় পার করে আসছেন। ওই নারী স্থানীয়দের জানিয়েও কোনও প্রতিকার পাননি। এই কারণে শুক্রবার দুপুরে প্রেমিকের তালাবদ্ধ টিনশেড বাড়ির একটি কক্ষের তালা ভেঙে ঘরে ঢুকে আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, আশপাশের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যা প্রেমিকার

B
BN DESK | 16 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার