Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রেমে প্রত্যাখ্যাত সহপা‌ঠীর হাতে মা-মেয়েকে কু‌পি‌য়ে জখম 

BN DESK
02 September 2026, 07:53 PM পড়তে ১ মিনিট
প্রেমে প্রত্যাখ্যাত সহপা‌ঠীর হাতে মা-মেয়েকে কু‌পি‌য়ে জখম 

নিউজ ডেস্ক:  গোপালগঞ্জ সদর উপ‌জেলার পাইককা‌ন্দি ইউ‌নিয়‌নের তেবা‌ড়িয়া গ্রা‌মে প্রেমের প্রস্তা‌ব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রী ও তার মাকে কু‌পি‌য়ে‌ জখম করেছে তারই সহপাঠী।

রোববার (১০ নভেম্বর) রাত ৮টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয় সূ‌ত্রে জানা ‌গে‌ছে, একই এলাকার আরমান খান সহপা‌ঠী রিয়া খানমকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু রিয়া সেই প্রস্তা‌ব প্রত্যাখ্যান ক‌রে।এতে আরমান ক্ষিপ্ত হ‌য়ে রিয়াদের বাড়িতে গিয়ে অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে মা রুমা খানম ও মে‌য়ে রিয়া‌কে কোপায়। পরে এলাকার লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক আফতাব জিলানী মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। হামলাকারী ও আহত রিয়া পাইককা‌ন্দি উচ্চ বিদ‌্যাল‌য়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সা‌জেদুর রহমান জা‌নি‌য়ে‌ছেন, এ বিষ‌য়ে এখনও কোনো অভি‌যোগ পাননি। অভি‌যোগ পে‌লে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।   

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

প্রেমে প্রত্যাখ্যাত সহপা‌ঠীর হাতে মা-মেয়েকে কু‌পি‌য়ে জখম 

B
BN DESK | 11 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার