Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রেমে মজেছেন জাহ্নবী

BN DESK
04 September 2026, 03:48 AM পড়তে ১ মিনিট
প্রেমে মজেছেন জাহ্নবী

বিনোদন ডেস্ক : ঘোর বর্ষার মাঝে জাহ্নবী কাপুরের জীবনে চলছে ভরা বসন্ত। আপাতত প্রেমের জোয়ারে ভাসছেন শ্রীদেবীকন্যা। লন্ডনের রাস্তায় মনের মানুষের সঙ্গে হাতে হাত রেখে ঘুরছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। তবে, প্রেমের গুঞ্জনে এখনো সিলমোহর দেননি অভিনেত্রী।

ভিডিওটিতে দেখা গেছে, হাতে হাত রেখে ঘুরছেন জাহ্নবী এবং শিখর পাহাড়িয়া। তাদেরকে একেবারে ক্যাজুয়াল পোশাকে দেখা গেছে। জাহ্নবীর পরনে কালো টিউব টপ এবং ছাই রঙের ট্রাউজার। শিখরের পরনে পেস্তা রঙের টি-শার্ট এবং অফ হোয়াইট প্যান্ট। সঙ্গে ছিলেন বোন খুশি কাপুরও। ওই প্রেমঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়। ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমারের নাতি শিখর পাহাড়িয়া। নিজে পোলো খেলোয়াড় এবং উদ্যোক্তাও বটে। তার সঙ্গেই সম্পর্কে মজেছেন জাহ্নবী কাপুর। তারা নিজেরা কখনো সম্পর্ক নিয়ে মুখ না খুললেও বাবা বনি কাপুর প্রেমের জল্পনায় সিলমোহর দেন।

তিনি বলেন, শিখরকে আমি ভালোবাসি। বছরখানেক আগেও যখন তার সঙ্গে জাহ্নবীর পরিচয় ছিল না, তখন ও আমার ভালো বন্ধু ছিল। আমি জানি ও কখনো জাহ্নবীকে ছেড়ে যাবে না। শিখরের মতো একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছে, এটাকে আশীর্বাদ বলে মনে করি। একবার ‘কফি উইথ করণ’-এ জাহ্নবী জানান, তার ফোনের স্পিড ডায়ালে বাবা বনি কাপুর, বোন খুশির পাশাপাশি ‘শিখু’র নম্বর রয়েছে। বিপদে-আপদে যেকোনো সময়ে শিখরকে পাশে পান তিনি। সেদিনের পর্ব জুড়ে শ্রীদেবীকন্যার মুখে শোনা যায় শুধু শিখরের কথা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

প্রেমে মজেছেন জাহ্নবী

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার