Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্লেন দুর্ঘটনার পর অফিসে পার্টি, এয়ার ইন্ডিয়া ভেঞ্চারের ৪ শীর্ষকর্তা বরখাস্ত

BN DESK
10 October 2025, 06:46 AM পড়তে ১ মিনিট
প্লেন দুর্ঘটনার পর অফিসে পার্টি, এয়ার ইন্ডিয়া ভেঞ্চারের ৪ শীর্ষকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটে এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনায় দুই শতাধিক প্রাণহানির কয়েকদিনের মাথায় অফিসে পার্টি করে চরম সমালোচনার মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার গেটওয়ে সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান এআইএসএটিএস। ঘটনার জেরে সংস্থার চার শীর্ষস্থানীয় কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং আরও কয়েকজনকে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ২১ জুন পর্যন্ত মাত্র ২০২টি লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে। বাকি ৬৮টি দেহাবশেষ এখনও শনাক্তের অপেক্ষায়।

নিহতদের অনেক স্বজন সামাজিক মাধ্যমে ক্ষোভ জানিয়ে বলেন, “আমাদের প্রিয়জনের মরদেহও আমরা এখনও পাইনি, আর ওরা পার্টি করছে?”—এমন এক মন্তব্যে শোকের চেয়ে হতাশা প্রবল হয়ে ওঠে।

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, এআইএসএটিএসের গুরগাঁও অফিসে কর্মীরা পার্টি করছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। ভিডিওটি ছড়িয়ে পড়ে এমন এক সময়, যখন দেশটির মানুষ এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই১৭১ দুর্ঘটনায় প্রায় সব আরোহীর মৃত্যুতে শোকপালন করছিল।

 এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার দায়িত্ববোধ নিয়েই এখন প্রশ্ন তুলছেন অনেকেই।

সূত্র : দ্য ডেইলি গার্ডিয়ান

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

প্লেন দুর্ঘটনার পর অফিসে পার্টি, এয়ার ইন্ডিয়া ভেঞ্চারের ৪ শীর্ষকর্তা বরখাস্ত

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার