Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্লে-অফে রিয়াল-ম্যানসিটি-বায়ার্ন, শেষ ষোলোয় জায়গা হলো যাদের

BN DESK
02 September 2026, 11:03 AM পড়তে ১ মিনিট
প্লে-অফে রিয়াল-ম্যানসিটি-বায়ার্ন, শেষ ষোলোয় জায়গা হলো যাদের

স্পোর্টস ডেস্ক : সবার আগেই চলমান চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করে লিভারপুল ও বার্সেলোনা। অপেক্ষায় ছিল শেষ ষোলোয় সরাসরি উত্তীর্ণ হওয়া বাকি ছয় দলের। বুধবার (২৯ জানুয়ারি) রাতের ম্যাচগুলোতে খুব বেশি পরিবর্তন অবশ্য আসেনি। আবার সরাসরি শেষ ষোলোতে খেলার জায়গাও নিশ্চিত করতে পারেনি চ্যাম্পিয়নস লিগের রাজা রিয়াল মাদ্রিদ।

এদিকে বাদ পড়তে পড়তে আবার ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি। টিকে রয়েছে তাদের চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন। আর সিটি টিকে থাকায় শেষ পর্যন্ত নতুন সংস্করণের লিগ পর্বে বড় কোনো অঘটন আপাতত দেখতে হলো না। তবে শেষ ষোলোয় যাওয়ার আগে নকআউটে ঠিকই দেখা মিলতে পারে নক্ষত্রপতনের। এদিকে লিগ পর্বে টানা ছয় ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে হেরে গেছে লিভারপুল। কিন্তু পিএসভি’র বিপক্ষে এই হারও লিভারপুলকে শীর্ষ স্থান থেকে সরাতে পারেনি। লিভারপুলের শীর্ষ স্থান হারাতে হলে বুধবার রাতে আতালান্তার বিপক্ষে জিততে হতো বার্সেলোনাকে। লিভারপুল ৩-২ গোলে হারলেও আতালান্তার সঙ্গে ২-২ ড্র করেছে বার্সেলোনা, যা অক্ষুণ্ন রেখেছে লিভারপুলের অবস্থানও। আর শীর্ষ দুইয়ে শেষ করায় লিভারপুল ও বার্সার ফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগও নেই।

অপরদিকে লিগ পর্বের ৭ ম্যাচ শেষে সেরা আটে ছিল এসি মিলান ও আতালান্তা। বুধবার রাতে দিনেমো জাগরেভের বিপক্ষে ২-১ গোলে হেরে সেরা আট থেকে ছিটকে গেছে মিলান। আর আতালান্তা ২-২ গোলে বার্সার সঙ্গে ড্র করে ছিটকে গেছে। তাদের জায়গায় সেরা আটে জায়গা করে নিয়েছে লিল ও অ্যাস্টন ভিলা। ফরাসি ক্লাব লিল শেষ ম্যাচে ফেইনুর্ডকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। আর অ্যাস্টন ভিলা ৪-২ গোলে হারিয়েছে সেল্টিককে। এই দুই পরিবর্তন ছাড়া বাকি দলগুলো আগের মতোই সেরা আটে আছে।

প্লে-অফে যেসব দল : আতালান্তা, বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ত, ফেইনুর্ড, জুভেন্টাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্তিং লিসবন, ক্লাব ব্রুগা। দিনামো জাগরেভ, স্টুর্টগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলোনিয়া, রেড স্টার, জিরোনা, লাইপজিগ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা,স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস ও ইয়াং বয়েজ লিগ পর্ব থেকে বিদায়ের দিক থেকে অবশ্য বড় কোনো চমক নেই। সিটি ওপরে উঠে আসায় বাদ পড়ে গেছে স্টুটগার্ট। আর বাদ পড়াদের মধ্যে দুটি দল কোনো পয়েন্টই অর্জন করতে পারেনি। সেই দল দুটি হলো স্লোভান ব্রাতিস্লাভা ও ইয়াং বয়েজ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

প্লে-অফে রিয়াল-ম্যানসিটি-বায়ার্ন, শেষ ষোলোয় জায়গা হলো যাদের

B
BN DESK | 30 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার