Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পড়ালেখা ছাড়া জীবনকে এগিয়ে নেওয়া সম্ভব নয়- এম’পি মোশারফ হোসেন

BN DESK
05 May 2026, 03:28 AM পড়তে ১ মিনিট

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি মো.মোশারফ  হোসেন বলেছেন, শিক্ষাই হলো একমাত্র জীবন পরিচালনার চাবিকাঠি আর শিক্ষার মাধ্যমে নিজের জীবনকে বদলানোসহ নিয়ন্ত্রণে আনা যায়। একজন শিক্ষিত ব্যক্তি দেশ ও জাতিকে আলোর পথ দেখায়। তাই পড়ালেখা ছাড়া জীবনকে কোন ভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

আবার যে কোন অজুহাতে পড়াশুনা বন্ধ কর দেয়া উচিৎ হবে না। শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষকগনকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। শিক্ষকদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষা প্রদানসহ  শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে হবে।

গতকাল রোববার বিকেলে কাহালু উপজেলা সদরে অবস্থিত কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় কলেজের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান, নবীণ বরণ, ২০২৬ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো তিনি বলেন।

আব্দুল মোমেনের সভাপতিত্বে এবং কলেজের সহকারি অধ্যাপক মামুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা: মলিহা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো: রমজান আলী আকন্দ, কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)মো: মিল্লাত হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র মো: আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি মো: আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, মো:আব্দুল মমিন, মো:আব্দুল করিম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো:হাফিজার রহমান বাবু, মোহাম্মদ আলী ভুঁইয়া, প্রভাষক মো: শাহাবুদ্দীন প্রমুখ।

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পড়ালেখা ছাড়া জীবনকে এগিয়ে নেওয়া সম্ভব নয়- এম’পি মোশারফ হোসেন

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার