Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফজরের আজান দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ইমাম-মোয়াজ্জিন

BN DESK
02 September 2026, 06:07 PM পড়তে ১ মিনিট
ফজরের আজান দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ইমাম-মোয়াজ্জিন

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপটি সড়কের পাশে উল্টে যায়। আজ বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন-শেরপুরের ঝিনাইগাতি উপজেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০), তিনি মধুপুর উপজেলার কাকরাইদ বেরিবাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদের ইমাম ছিলেন এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চুয়ালিপাড়া গ্রামের শহিদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮), তিনি একই মসজিদের মোয়াজ্জিন ছিলেন। 

স্থানীয়রা জানান, তারা দুইজন বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিলেন। তারা পড়াশোনার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদে ইমামতি ও মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ভোরে মসজিদে আজান দেওয়ার জন্য মাদরাসা থেকে মোটরসাইকেলের মসজিদের দিকে যাচ্ছিলের। এসময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মোয়াজ্জিন ও ইমাম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, দুইজন নিহত হয়েছেন। এর আগে তাদের গুরুতর আহতবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পিকআপটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছে।

এলাকা: টাঙ্গাইল মধুপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফজরের আজান দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ইমাম-মোয়াজ্জিন

B
BN DESK | 18 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার