Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রংমিস্ত্রি নিহত

BN DESK
10 October 2025, 08:33 PM পড়তে ১ মিনিট
ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রংমিস্ত্রি নিহত

নিউজ ডেস্ক:  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামে  কুদ্দুস সেখ (৬৫) নামে এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, তার জামাতা তাকে হত্যা করতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস সেখ কাশিয়ানী উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসেম সেখের ছেলে। 

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফি উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন রংমিস্ত্রি কুদ্দুস সেখ। এসময় তাকে দুর্বৃত্তরা ছুড়ি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, নিহতের মেয়ে কয়েক মাস আগে তার স্বামী রফিকুল সরদারের নামে মামলা করেছিলেন। এ ঘটনায় তার জামাতা তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মরত মেডিক্যাল অফিসার চিকিৎসক মনজুরুল কবির জানান, ভোরে কুদ্দুস সেখ নামের এক রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে কোপের আঘাত ছিল। তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রংমিস্ত্রি নিহত

B
BN DESK | 05 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার