Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

BN DESK
04 September 2026, 06:27 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় (৩৫) এক  যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের হাজিরখিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে হাজিরখিলের ৮ নম্বর ওয়ার্ডে ফয়েজ আহমদের দৌহিত্র মাইন উদ্দিনদের বাড়িতে চুরির উদ্দেশে প্রবেশ করে ওই যুবক। এ সময় বাড়ির লোকজন তাকে আটক করে এবং আশপাশের লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়রা তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, মাইন উদ্দিন (ননী) ও মঈন উদ্দিনের বাড়ির বাউন্ডারির ভেতরে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে, মঈন উদ্দিনকে পুলিশ দুপুরে আটক করে নিয়ে গেছে।
 
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে  বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, এ ঘটনায়  চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

B
BN DESK | 24 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার