Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফতুল্লায় রামদা-কুড়াল হাতে হামলার ভিডিও ভাইরাল, নারী ও যুবকসহ গ্রেপ্তার ৩

BN DESK
02 September 2026, 10:54 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশীর বাড়িতে রামদা-কুড়াল হাতে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নারী ও তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭টি রামদা, একটি কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

আজ রোববার (৭ জুন) ভোরে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– সাথী বেগম (৩৮), শামীম (২৫), আরিফ (২৫) ও তার বড় ভাই আসলাম (২৮)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গত ৪ জুন রাত ১০টায় ভোলাইল গেদ্দারবাজার এলাকার বদরুদ্দীন জামানের বাড়িতে একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, রামদা, কুড়াল, চাপাতি হাতে লোহার গেটে ও দরজায় কোপাচ্ছে এবং ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে– এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবার থানায় কল করে অভিযোগ করেন।

এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে হামলা করা সেই দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে লুটে নেওয়া সাইকেল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী বদরুদ্দীন জামানের ছেলে হৃদয় বাদী হয়ে মামলা করেছেন।
এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফতুল্লায় রামদা-কুড়াল হাতে হামলার ভিডিও ভাইরাল, নারী ও যুবকসহ গ্রেপ্তার ৩

B
BN DESK | 07 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার