Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু

BN DESK
02 September 2026, 07:53 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জ সদরে ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে রাতুল নামে এক মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৫ মার্চ) ভোরে ফতুল্লার ইসদাইর বাজারের কাছে এ ঘটনা ঘটে

মৃত রাতুল (২১) ফতুল্লার ইসদাইর বাজার পূর্বপাড়ের মৃত মনির হোসেন মন্টু ও হোসনে আরা বেগমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতুল নেশাগ্রস্থ অবস্থায় কমলাপু-নারায়ণগঞ্জ রেল লাইনের ওপর বসে ছিলেন। এসময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন নারায়ণগঞ্জে প্রবেশ করে। এক পর্যায়ে রাতুলের কাছ থেকে ১০০ গজ দূরে চাষাঢ়া রেলস্টেশনে এসে ট্রেনটি একাধিকবার হর্ণ দিলেও রাতুল তা শুনতে পায়নি। ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। এতে রাতুল একাধিক টুকরো হয়ে মারা যান।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

 
এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার