Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

BN DESK
04 September 2026, 07:54 AM পড়তে ১ মিনিট

চাঁদপুরের ফরিদগঞ্জে সীমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১ জুলাই) দুপুরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সীমা আক্তার (১৮) উপজেলার চর কুমিরা গ্রামের সৌদি প্রবাসী নবীর হোসেনের স্ত্রী এবং কাছিয়াড়া গ্রামের পাটওয়ারী বাড়ির বাচ্চু মিয়ার মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাবার বাড়ির বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সীমাকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মানিক হোসেন জানান, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে নবীর হোসেনের সঙ্গে সীমার বিয়ে হয়। তাদের সংসারে ১৯ মাস বয়সী একটি ছেলে রয়েছে। স্বামী সৌদি আরবে থাকলেও দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গতকাল মঙ্গলবার রাত এবং আজ বুধবার সকালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

তিনি অভিযোগ করে বলেন, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতনের কারণেই আমার বোন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফরিদগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

B
BN DESK | 02 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার