Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

BN DESK
04 September 2026, 07:53 AM পড়তে ১ মিনিট

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আল-আমিন মজুমদার (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন একই উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের আমিনুল হক মজুমদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ব্যক্তিগত কাজে ফরিদগঞ্জ বাজারে যান আল-আমিন।

কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা বালুবাহী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন আল-আমিন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ হাসপাতাল মর্গে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
একই সঙ্গে ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফরিদগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

B
BN DESK | 09 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার