Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে অটোচালককে হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

BN DESK
01 September 2026, 06:12 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে অটোচালককে হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে অটোচালক সাব্বির বিশ্বাস হত্যা মামলায় আশিক শেখ (১৬) নামে এক কিশোরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। 

আজ সোমবার (১৮ আগস্ট) বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই আদেশ দেন। 

সাজাপ্রাপ্ত আসামি আশিক শেখ জেলার কোতয়ালী থানার লোকমান খাঁ ডাঙ্গী গ্রামের মজিবর শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। 

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ এপ্রিল বিকেলে অটোরিকশায় করে যাত্রী নিয়ে বের হয় ফরিদপুর জেলার কোতয়ালী থানার আছরউদ্দিন মুন্সীর ছেলে সাব্বির বিশ্বাস। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে পুলিশকে জানায়। পরে ২ এপ্রিল কোতয়ালী থানার অম্বিকাপুর ইউনিয়নের উত্তর দয়ারামপুর গ্রামের একটি ক্ষেত থেকে তার হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৩ এপ্রিল সাব্বিরের বাবা আলমগির বিশ্বাস অজ্ঞাতনামা আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। 

বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম রবানী ভুঁইয়া রতন জানান, এই আসামি ভিকটিম সাব্বিরের ব্যাটারি চালিত রিকশা ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিল। এক পর্যায়ে আসামি আশিক শেখ সাব্বিরের পেছন দিক থেকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মরদেহ ক্ষেতের মধ্যে ফেলে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। মামলায় রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় এই রায় দিয়েছেন।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে অটোচালককে হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার