Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে অভিযানে ‘স্থানীয়দের হামলায়’ ৩ ডিবি সদস্য আহত

BN DESK
02 September 2026, 04:48 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে অভিযানে ‘স্থানীয়দের হামলায়’ ৩ ডিবি সদস্য আহত

মফস্বল ডেস্ক: ফরিদপুর মধুখালীর ডুমাইন বাজারে মাদক ও জুয়ার আসরের খবর পেয়ে অভিযানে যায় ডিবি পুলিশের ৭ থেকে ৮ সদস্যের একটি দল।ফরিদপুরের মধুখালীতে জুয়ার আসরে ডিবি (গোয়েন্দা) পুলিশের অভিযানের সময় ‘স্থানীয়দের হামলায়’ তিন সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আরও চার-পাঁচ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন বাজারে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা। আহতদের মধ্যে এসআই জব্বার হোসেন (৪৫) ও দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) এবং এএসআই শফিকুল ইসলামকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক মো. তৌসিফ সরকার বলেন, “আহতদের মধ্যে জব্বারের মাথায় তিনটি ক্ষতের আঘাত রয়েছে। অপর দুজনকে পিটিয়ে জখম করা হয়েছে। তবে সকলেই আশঙ্কামুক্ত।” অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা বলেন, রাতে ডুমাইন বাজারে মাদক ও জুয়ার আসরের খবর পেয়ে অভিযানে যায় ডিবি পুলিশের ৭ থেকে ৮ সদস্যের একটি দল। এ সময় দুইজনকে মাদকসহ আটক করা হয়। জুয়ার আসর থেকে টাকাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

এরপর জব্দ করা মালামাল আনার ক্ষেত্রে স্থানীয় স্বাক্ষীর জন্য বাজার কমিটির সভাপতিকে ডাকা হয়। কিন্তু তিনি আসার আগেই মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ স্থানীয়রা মিলে ডিবি সদস্যদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় তিনজন গুরুতর আহত হন এবং অন্যরা কমবেশি আহত হন। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে। এছাড়া মাদকসহ দুইজনকে আটক করে নিয়ে আসা হয়েছে।

এলাকা: ফরিদপুর মধুখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে অভিযানে ‘স্থানীয়দের হামলায়’ ৩ ডিবি সদস্য আহত

B
BN DESK | 22 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার