Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

BN DESK
01 September 2026, 09:25 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে  কৃষকলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত ভোররাতের দিকে উপজেলারর সদর ইউনিয়নের মহিশারঘোপ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, পুলিশ মহিশারঘোপ গ্রামে তার নিজ বাড়ি থেকে চেয়ারম্যান সোহরাব হোসেনকে গ্রেপ্তার করে। তাকে একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এ মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

B
BN DESK | 13 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার