Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে চাঁদাবাজির মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 09:30 AM পড়তে ১ মিনিট
ফরিদপুরে  চাঁদাবাজির মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ফরিদপুরের নগরকান্দায় চাঁদাবাজির মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. গোলাম হায়দারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার রাতে উপজেলার কোদালিয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

চাঁদাবাজির মামলায় অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তার সঙ্গে তাঁর তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যার হুমকি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।  

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রাজু মোল্লা গতকাল সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মো. গোলাম হায়দারের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী রাতেই অভিযান চালায়। অভিযানে সাবেক ওই সেনা কর্মকর্তা ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

রাজু মোল্লা অভিযোগ করেন, ইউনিয়ন উন্নয়ন প্রকল্প থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন মেজর হায়দার। এতে রাজি না হলে গত ১ জুন তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। পরে ২ জুন সোমবার রাতে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে চাঁদাবাজির মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার