Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে চার বন্ধু মিলে তরুণীকে ধর্ষণ

BN DESK
02 September 2026, 08:32 PM পড়তে ১ মিনিট

ফরিদপুরের ভাঙ্গায় ডেকে ফসলি জমিতে নিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৪ বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় নাহিদ ইসলাম নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।

আজ বুধবার সকালে (১ এপ্রিল) পুলিশ ৯৯৯-এ কল পেয়ে মেয়েটিকে উদ্ধার করে

এর আগে গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ ফসলি মাঠে গণধর্ষণের শিকার হয় ওই তরুণী। 

গ্রেফতার নাহিদ কালামৃর্ধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের শাহীন ফরাজির পুত্র। 

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বুধবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে ৯৯৯-এ কল পেয়ে জানতে পারি- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে এক তরুণীকে আটকে রেখে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। পরে পুলিশের ২টি টিম ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।

তিনি বলেন- ওই তরুণী আমাদের জানিয়েছেন- তাকে নাহিদ, সাদ্দাম, নাজমুল ও নুর আলম ফসলের মাঠে নিয়ে জোর করে রাতভর গণধর্ষণ করেছে। তার সঙ্গে থাকা এক জোড়া সোনার দুল ও নগদ সাড়ে ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে তারা।

ওসি বলেন, মেয়েটি ভাঙ্গা থানায় মামলা করেন। এরপর মেয়েটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গণধর্ষণের ঘটনায় নাহিদ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এলাকা: ফরিদপুর ভাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে চার বন্ধু মিলে তরুণীকে ধর্ষণ

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার