Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে চিকিৎসাধীন গোপালগঞ্জের এক হাজতির মৃত্যু

BN DESK
02 September 2026, 10:34 PM পড়তে ১ মিনিট

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে তার মৃত্যু হয়।

আব্দুল কাদের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফলসী গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে। নারী নির্যাতন দমন আইনের একটি মামলায় তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দী ছিলেন।

ফরিদপুর জেলা কারাগারের সুপার শওকত হোসেন মিয়া জানান, হৃদরোগজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে আব্দুল কাদেরকে প্রথমে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। সোমবার বিকেলে তিনি ফরিদপুর কারাগারে পৌঁছান। দাপ্তরিক কার্যক্রম শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মৃত্যুর খবর পেয়ে আব্দুল কাদেরের পরিবারের সদস্যরা ফরিদপুরে এসেছেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে চিকিৎসাধীন গোপালগঞ্জের এক হাজতির মৃত্যু

B
BN DESK | 20 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার