Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে চুরির অপবাদে বৃদ্ধকে মারধর,ভিডিও ভাইনাল

BN DESK
02 September 2026, 07:15 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে চুরির অপবাদে বৃদ্ধকে মারধর,ভিডিও ভাইনাল

নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে  মোবাইল চুরির অপবাদ দিয়ে মারধর ও কান ধরে বাজার ঘোরানো হয়েছে এক বৃদ্ধকে। তবে, প্রাথমিকভাবে ওই বৃদ্ধের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

রবিবার (২৬ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল হলে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। এর আগে, সকালে উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রেখে মারধর ও গালাগালি করছেন বাজারের কিছু লোকজন। কয়েকজন বৃদ্ধকে কান ধরিয়ে মারতে মারতে পুরো বাজার ঘোরান। কয়েকজনকে লাঠি দিয়ে তাকে আঘাত ও চোর বলে গালাগালি করতেও শোনা যায়।

কালামৃধা বাজারের ব্যবসায়ী ইব্রাহিম শেখ বলেন, ‘‘গতকাল বাজারে এক ক্রেতা সবজি কিনছিলেন। সেই সময় ওই ক্রেতার মোবাইলটি এই বৃদ্ধ লোকটি নিয়ে যান। পরে বাজারের লোকজন বৃদ্ধকে আটকে কান ধরে উঠবস করান। পরে কান ধরে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেন।’’

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘‘ভিডিওটা দেখিনি। এ বিষয়ে থানায় কেউ অভিযোগও দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

এলাকা: ফরিদপুর ভাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে চুরির অপবাদে বৃদ্ধকে মারধর,ভিডিও ভাইনাল

B
BN DESK | 27 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার