Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে জুট মিলের আগুন নিয়ন্ত্রনে

BN DESK
02 September 2026, 12:00 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে জুট মিলের আগুন নিয়ন্ত্রনে

ফরিদপুর সদর উপজেলায় একটি জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে ‘ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেড’ মিলে এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

শ্রমিকরা জানান, মিলের ভেতর কাজ করার সময় হঠাৎ আগুন দেখতে পান তারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শ্রমিকরা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও মধুখালী থেকে একটি ইউনিটের সদস্যরা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। মিলটিতে দীর্ঘদিন ধরে পাটের সুতা তৈরি করা হয়। আগুনে বিপুল সুতা পুড়ে গেছে; তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি ।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে জুট মিলের আগুন নিয়ন্ত্রনে

B
BN DESK | 15 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার