Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে ট্রাক-মাইক্রবাস সংঘর্ষে নারী নিহত, আহত ২

BN DESK
10 October 2025, 06:08 AM পড়তে ১ মিনিট
ফরিদপুরে ট্রাক-মাইক্রবাস সংঘর্ষে নারী নিহত, আহত ২

নিউজ ডেস্ক:   ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায়  ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শুকলা বিশ্বাস (৩২) নামে এক নারী নিহত হয়েছে। দুর্ঘটনায় তার বাবা মনোহর বিশ্বাস (৮৫) এবং বড় বোন পারুল বিশ্বাস (৪৫) গুরুতর আহত হয়েছেন। 


মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুকলা ও পারুল তাদের অসুস্থ বাবা মনোহর বিশ্বাসকে চিকিৎসার জন্য মাইক্রোবাসে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে মাগুরাগামী ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, মাইক্রোবাসটি দ্রুতগতির ট্রাকের বিপরীতে এলে চালক দিক পরিবর্তনের চেষ্টা করেন, কিন্তু সফল হননি। ফলে সংঘর্ষে মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। শুকলা ঘটনাস্থলে প্রাণ হারান।

মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীদের একটি দল লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আহত মনোহর ও পারুলকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন। পুলিশ ট্রাকটি আটক করেছে এবং আইনি পদক্ষেপ নিচ্ছে। 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফরিদপুরে ট্রাক-মাইক্রবাস সংঘর্ষে নারী নিহত, আহত ২

B
BN DESK | 13 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার