Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ; নিহত ২

BN DESK
02 September 2026, 01:29 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ; নিহত ২

নিউজ ডেস্ক:  ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরে ঢাকা-ফরিদপুর মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন। রবিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- মোটরসাইকেল চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ এবং অটোরিকশাচালক মদনদিয়া গ্রামের শাজাহান শেখ।

করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘‘ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক নয়ন শেখ ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোটরসাইকেলের অপর আরোহী তার মা। এছাড়া, অটোরিকশাচালক শাজাহান শেখকে আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ; নিহত ২

B
BN DESK | 16 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার