Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালো শিক্ষিকা

BN DESK
01 September 2026, 08:18 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালো শিক্ষিকা

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে  শামীমা আক্তার (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে  ঢাকা-বেনাপোল রেললাইনের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দী গ্রামের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত স্কুল শিক্ষিকা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দি গ্রামের বাসিন্দা ও সারসাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি  দুই পুত্র সন্তানের জননী।

ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ জানান, শুক্রবার (১১ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে শামীমা আক্তার নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি সারসাকান্দি গ্রামের সাত্তার সিকদারের মেয়ে ও একই গ্রামের আশরাফ শেখের সহধর্মিণী। 

এলাকাবাসী লাশটি স্কুল শিক্ষিকা শামীমা আক্তারের বলে শনাক্ত করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
এলাকা: ফরিদপুর ভাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালো শিক্ষিকা

B
BN DESK | 11 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার