Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

BN DESK
02 September 2026, 07:37 AM পড়তে ১ মিনিট
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

মফস্বল ডেস্ক: ফরিদপুর-খুলনা মহাসড়কের করিমপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সদর উপজেলার করিমপুর নামক স্থানে ঢাকাগামী রয়েল পরিবহনের সঙ্গে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই লোকাল বাসের তিন যাত্রী নিহত হন। দুই বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই করিমপুর হাইওয়ে থানা-পুলিশ উদ্ধার কার্যক্রম শুরু করে।করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি। লোকাল বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। বাকি আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত এবং আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার