Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

BN DESK
10 October 2025, 10:04 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

ফরিদপুরে দুদকের দায়ের করা মামলায় জেলা খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামানকে (৪৬) কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল রোববার (৩১ আগস্ট) বিকেলে ফরিদপুর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

দুই বছর আগে গত ২০২৩ সালের ১১ এপ্রিল ফরিদপুর দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন— ফরিদপুরের সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামান (বর্তমানে ঢাকায় কর্মরত) ও বোয়ালমারী উপজেলার সাবেক উপ-খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেন (বর্তমানে ঢাকায় কর্মরত)।

ফরিদপুর দুদকের সমন্বিত কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে জেলার কর্মরত জেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামান ও বোয়ালমারী উপজেলার উপ-খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারিভাবে ক্রয় করা গম, চাল ও ধান আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২০২৩ সালের ১১ এপ্রিল এর সত্যতা পাওয়ায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকা মূল্য মানের চাল, ধান ও গম আত্মসাৎ করার অভিযোগে মামলা দায়ের করে দুদক। দীর্ঘ শুনানি শেষে রোববার (৩১ আগস্ট) খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামান আদালতে জামিন প্রার্থনা করলে স্পেশাল জেলা জজ তাদের জামির নামঞ্জুর করে কারাগারে পাঠান। এ মামলার অপর আসামি সানোয়ার হোসেন পালাতক রয়েছেন বলে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন জানান, দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশ মোতাবেক মামলার তদন্ত সম্পন্ন করে আদালতের চার্জশিট দাখিল করা হয়।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার