Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

BN DESK
02 September 2026, 12:24 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২ এপ্রিল) দুপুরে গ্রেফতার ওই যুবককে আদালতে পাঠানো হয়। 

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মাগুরা জেলার মোহাম্মদপুর এলাংখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুর রহমান উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

তিনি বলেন, ‘ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। ধর্ষণের সহযোগী আসামি রাতুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে এবং গ্রেফতার আসামিকে জেলে পাঠানো হয়েছে।’ 

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

B
BN DESK | 02 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার