Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 09:42 PM পড়তে ১ মিনিট

ফরিদপুরে নিখোঁজের সাত দিন পর আইরিন আক্তার কবিতা নামের ৮ বছর বয়সি এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলার সদর উপজেলার বাখুন্ডা পশ্চিমপাড়ার রেললাইনের পাশে একটি কলাবাগান থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

কবিতা বাখুন্ডা আদর্শ গ্রামের বাকা বিশ্বাসের মেয়ে। সে একই এলাকার বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ত। নিহত শিশু কবিতা পাঁচ বোনের মধ্যে সবার ছোট ও তারা বাবা বাকা বিশ্বাস বাখুন্ডা বাজারে চায়ের দোকানের পাশাপাশি রিকশা চালান।

শিশুটির চাচা আব্দুল আলীম জানান, গত ২৪ এপ্রিল কবিতা নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন ২৫ এপ্রিল তার বাবা বাকা বিশ্বাস ফরিদপুর কোতোয়ালি থানার সাধারণ ডায়েরি করে। এর পরে পুকুর, নদী নালায় খোঁজাখুঁজি করাসহ ও বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়।

তিনি আরও জানান, আজ সকালে কলাবাগানে কাজ করতে গিয়ে স্থানীয় সোনা মিয়া ও দুলাল মোল্লা পচা গন্ধ পান। এরপর কলাবাগানের ভেতর মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানালে পুলিশে খবর দেওয়া হয়। এ সময় তার পরনের কাপড় দিয়ে মুখ ঢাকাসহ বিবস্ত্র অবস্থায় ছিল।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ বিষয় তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার