Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে পানিতে ডুবে যাওয়া নাতনিকে বাঁচাতে গিয়ে দাদির মৃত্যু

BN DESK
01 September 2026, 06:14 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে পানিতে ডুবে যাওয়া নাতনিকে বাঁচাতে গিয়ে দাদির মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে যাওয়া নাতনিকে বাঁচাতে গিয়ে আঁকি বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন।

আজ রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার তুজারপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রব মাতুব্বরের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মিজান শেখের মেয়ে মিথিলাকে (৮) সঙ্গে নিয়ে দাদি আঁকি বেগম বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এ সময় মিথিলা পুকুর পাড়ে গিয়ে পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন তিনি। এসময় নিজের কাপড়ে জড়িয়ে আঁকি বেগম মারা যান।

উপজেলার তুজারপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) তানভীর মাতুব্বর বলেন, স্থানীয়রা নাতনিকে জীবিত উদ্ধার করতে পারলেও দাদি আঁকি বেগমের মরদেহ উদ্ধার করে।

এলাকা: ফরিদপুর ভাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে পানিতে ডুবে যাওয়া নাতনিকে বাঁচাতে গিয়ে দাদির মৃত্যু

B
BN DESK | 17 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার