Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে বজ্রপাতের আগুনে তুলার গোডাউন পুড়ে ছাই

BN DESK
02 September 2026, 10:17 AM পড়তে ১ মিনিট
ফরিদপুরে বজ্রপাতের আগুনে তুলার গোডাউন পুড়ে ছাই

ফরিদপুরের সদর উপজেলায় বজ্রপাতের আগুনে একটি তুলার গোডাউন পুড়ে গেছে। শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় কানাইপুর বাজারের একটি তুলার গোডাউনের পাশের খেজুর গাছে উপর বজ্রপাত হয়। এতে গাছেটিতে আগুন ধরে যায়। পরে ওই গাছের অংশ বিশেষ গোডাউনের উপর পড়লে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই গোডাউনে থাকা তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। বজ্রপাতে আগুনের সূত্রপাত হয় বলে জানতে পেরেছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে বজ্রপাতের আগুনে তুলার গোডাউন পুড়ে ছাই

B
BN DESK | 18 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার