Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৪০

BN DESK
02 September 2026, 04:04 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৪০

নিউজ ডেস্ক:  ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় মুক্তি রানী দাস (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এম এম পরিবহনের একটি বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত মুক্তি রানী দাস রাজবাড়ী সদরের বিনোতপুর গ্রামের দিলু কুমার দাসের স্ত্রী। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বাকী আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের সবার বাড়ি রাজবাড়ী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী থেকে বিয়ে সম্পন্ন করে বরযাত্রীবাহী বাসটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোতপুর যাচ্ছিল (রাজবাড়ী-ব-১১-০০১৯)। পথে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে উল্টে পড়ে।

নগরকান্দা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নিরঞ্জন কুমার মণ্ডল বলেন, “রাত সাড়ে ১১টা পর্যন্ত বাসের মধ্যে আটকে ছিলেন হেলপার। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন বলেন, “এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৪০

B
BN DESK | 15 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার