Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে বাস উল্টে খাদে পড়ে নিহত ৪

BN DESK
02 September 2026, 12:11 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে বাস উল্টে খাদে পড়ে নিহত ৪

মফস্বল ডেস্ক: ফরিদপুরে মাদারীপুরগামী একটি বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিলের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, বাস দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে চারজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নিহতদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে বাস উল্টে খাদে পড়ে নিহত ৪

B
BN DESK | 08 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার